সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গার হাটিকুমরুলে সামিদুলের আস্তানায় প্রশাসনের অভিযান, পালিয়ে গেল মূলহোতাসহ দলবল ভৈরব: যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উদ্যোগ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না -হুইপ দুলু পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. রইছ উদ্দীন ঈদে যানজট এড়াতে সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী ‘মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি উল্লাপাড়ায় মেয়র প্রার্থী সামিউল ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চমক দেখাতে পারে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির হোসেন প্রতীক

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

শিক্ষার্থী বান্ধব, ত্যাগী, সৎ, আন্দোলন সংগ্রামে মাঠে নেতৃত্ব প্রদানকারী ও গ্রহণযোগ্য ক্লিন ইমেজের ছাত্রনেতারা সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে আসবেন। এক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে এক অকুতোভয় সৈনিক হিসেবে বিশেষ অবদান ও সাংগঠনিক দক্ষতায় এগিয়ে থাকা মেধাবী, পরিশ্রমী ও পরীক্ষিত ছাত্রনেতা ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি সাব্বির হোসেন প্রতিক সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আগামীর কমিটিতে সাধারন সম্পাদক পদে স্থান পেতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সুত্রগুলো জানিয়েছেন।

জানা যায়, হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকায় জন্মগ্রহন করেন ছাত্রনেতা সাব্বির হোসেন প্রতিক। শহরের জাহান আরা স্কুলে শিক্ষা জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ বুকে লালন করে ছাত্র রাজনীতি শুরু করেন। স্কুল জীবন থেকেই যুবদলের সভাপতি মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর নেতৃত্বে বিএনপির সকল কর্মসুচীতে অংশগ্রহন করেন। স্কুল জীবন শেষ করে কলেজে পদাপর্ন করেন। স্কুলজীবনে দলের কর্মকান্ডে সন্তোজনক হওয়ায় সাব্বির হোসেন প্রতীক ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।

সাব্বির হোসেন প্রতীক ফ্যাসিস্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করেছেন। শত নিপীড়ন নির্যাতনেও তিনি ছেড়ে যাননি রাজপথ। স্বৈরাচার হাসিনার খুনি বাহিনীর হাতে বার বার নির্যাতনের স্বীকার হয়েছেন সাব্বির হোসেন প্রতীক। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। এ কারনে আওয়ামী দু:শাসনের আমলে বারবার কারাবরন করতে হয়েছে। রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন প্রতীক। সিরাজগঞ্জের রাজপথে অগ্রভাগে সক্রিয় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও। তার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী প্রতিরোধ গড়ে তোলে ছাত্রজনতা। তাই সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে জোর আলোচনায় আছেন ইসলামিয়া সরকারী কলেজের সাবেক সভাপতি সাব্বির হোসেন প্রতীক।

ছাত্রদলের মাঠ পর্যায়ের কর্মীরা জানান, সাব্বির হোসেন প্রতীক একজন পরিশ্রমী, মেধাবী ও দক্ষ সংগঠক। তার হাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে থাকলে আগামীতে ছাত্রদল সুসংগঠিত হবে বলে আমরা মনে করি। এ কারনে আগামী কমিটিতে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হিসেবে সাব্বির হোসেন প্রতীককেই বেছে নিতে চাই।

এ বিষয়ে ছাত্রদল নেতা সাব্বির হোসেন প্রতীক জানান, শিক্ষা জীবনের শুরু থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত রয়েছি। আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় বিএনপি ছাত্রদল, যুবদলসহ সকল সহযোগী সংগঠনের প্রোগামে অংশগ্রহন করেছি। জেল খেটেছি তাও ছাত্রদলের রাজনীতি থেকে একচুল পিছপা হয়নি। আগামীতে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত হলে ছাত্রদলকে শহীদ জিয়া ও বেগম খালেদা এবং দেশ নায়ক তারেক রহমানের আদর্শে উজ্জীবীত করে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবো-ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর