রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় চকসিংড়া ছাত্র-যুবসমাজের উদ্যোগে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে চকসিংড়া ঈদগাহ মাঠে প্রতি বছরের ন্যায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় শাহিন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাহিম একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির সদস্য আলহাজ্ব মো. রেজাউল করিম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজীবী সহকারী সমিতি ও চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফ, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নুর হোসেন নাইচ, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শফিকুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য হাবিবুর রহমান সোহেল ও আশিকুর রহমান স্বদেশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর