মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ঈদের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা সার্ভিস প্রদান করলো পরিবার পরিকল্পনা বিভাগ লালপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত-৪ বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করবে-দুলু মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযান: সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ মানবপাচার মামলায় গ্রেফতার সংসদ সদস্য মাসুদ, রয়েছে ১১ মামলা: ডিবি বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যেসব নির্দেশ দিল ইসি স্বাধীনতা দিবসে জামায়াতের দুই দিনের কর্মসূচি, স্মৃতিসৌধে যাবেন আমির যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা সার্ভিস প্রদান করলো পরিবার পরিকল্পনা বিভাগ

নাসিম নাটোর প্রতিনিধি : / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন জরুরি সেবা সহ  জরুরি প্রসূতি সেবাসহ চালু রয়েছে বলে জানিয়েছে জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
অফিস সুত্র জানায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক  মো. আনোয়ারুল আজিম  এবং সহকারী পরিচালক  মো. সোহেল রানা এর সার্বিক তত্ত্বাবধানে সেবা কেন্দ্র গুলোতে  ঈদুল ফিতরের ছুটি চলাকালীন  জরুরি সেবা ও জরুরি প্রসূতি সেবা  চালু রয়েছে। গত ১৭ মার্চ -২৩ মার্চ পর্যন্ত  ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা , সাধারণ স্বাস্থ্য সেবা, শিশু সেবা এবং কৈশোরকালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু করা রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা ( জরুরি প্রসূতি সেবাসহ)  নিশ্চিত করা হয়েছে।
এ সময় নাটোর সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এসময় গর্ভকালীন সেবা ৫৮ জন, ডেলিভারী সেবা ১৪ জন, প্রসব পরবর্তী ২৯ জন শিশু সেবা , কিশোর-কিশোরী ৭৭ জন এবং সাধারণ রোগী ২০৯ জন।
এদিকে নাটোর জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর