বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
এবার আমিরাত-বাহরাইনের উপকূল দখলের হুমকি ইরানের : রিপোর্ট ঈদ বকশিস দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা, বিএনপি নেতা বহিষ্কার ইসরায়েলে ৪০ মিনিটে চার দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জে প্রায় ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: দ্বায়িত্ব অবহেলায় দূর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন স্বাধীনতা দিবসের দিনে মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা কাজিপুরে  গণহত্যা   দিবস উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত ২৮ বছর বয়সেই আরসিবির চেয়ারম্যান, কে এই আর্যমান বিরলা?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৭ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
-সংগৃহীত ছবি।

রূপকথার গল্পকেও হার মানাল বাস্তবের একদল কুকুর। চীনের জিলিন প্রদেশে নিখোঁজ হওয়ার কয়েক দিন পর প্রায় ১৭ কিলোমিটার পথ হেঁটে নিজেদের গ্রামে ফিরে এসেছে সাতটি পোষা কুকুর। হাড়কাঁপানো শীত আর বরফ উপেক্ষা করে তাদের এই বাড়ি ফেরার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

গত ১৫ মার্চ প্রথম অনলাইনে একটি ভিডিওতে দেখা যায়, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড ও ল্যাব্রাডরসহ সাতটি কুকুর একটি মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছে।

অবাক করার বিষয় হলো, পুরো দলটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল ‘দাপাং’ নামের একটি ছোট করগি কুকুর। রাতের বেলা যখন তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছিল, তখনও তারা দমে যায়নি।
কুকুরগুলোর মালিক চার দিন ধরে তাদের খুঁজে না পেয়ে প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ১৮ মার্চ হঠাৎ করেই দাপাং হেঁটে বাড়িতে ঢুকে পড়ে। পরে পাশের গ্রাম থেকে বাকি কুকুরগুলোকেও উদ্ধার করা হয়। জানা গেছে, একটি জার্মান শেফার্ড কুকুরকে অনুসরণ করতে গিয়েই তারা সবাই দলছুট হয়ে পথ হারিয়েছিল।

ভিডিওটি অনলাইনে আসার পর এ পর্যন্ত ২৩ কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন। অনেকেই কুকুরগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন।

স্থানীয় একটি কুকুর উদ্ধার কেন্দ্রের স্বেচ্ছাসেবীরা ড্রোন ব্যবহার করেও তাদের খোঁজার চেষ্টা করেছিলেন। নেটিজেনরা মজা করে বলছেন, এই ঘটনা নিয়ে আস্ত একটি সিনেমা বানানো সম্ভব।

সূত্র : দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর