শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রীর শরীরে লুকানো ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২ ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেফতার চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ গাজীপুরে সংরক্ষিত বনের গাছ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ২ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’ জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না : চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রীজেধাক্কা, নিহত ৩, আহত অন্তত ১৫

নিজস্ব প্রতিবেদকঃ / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬


যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ব্রিজের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে জেলার কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বাস চালক বগুড়ার শাহজাহানপুর উৃপজেলার গোহাইল গ্রামের আইজ উদ্দিনের ছেলে জাঙ্গাগীর আলম (৫৫), বাসা যাত্রী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেসপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখি বেগম (৩০) ও জয়পুর হাটের আক্কেলপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রকেট (৩২) ।


যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, রংপুর থেকে ময়মনসিংগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলকা এলাকায় পৌঁছলে হঠাৎ ব্রেকফেল করে এবং চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডে উঠে ব্রিজের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মরা যায়। আহত অবস্থায় রাখি বেগমকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে।












আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর