রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ কাজিপুরে শুভ সংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত পল্লবীতে নোয়াখালী জেলা আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে পিঠা বিক্রি শুরু, এ দিয়েই চলে ষাটোর্ধ্ব রাফিয়ার সংসার সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে আ.লীগের সাবেক সভাপতি, বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে শুভ সংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত

কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে বসুন্ধরা গ্রুপ শুভ সংঘের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর দুপুরে উপজেলার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আয়োজিত এ পাঠচক্রে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম এবং কাজিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ হাসান মনসুর মিলন।

এ সময় মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক টি এম জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক, মনসুর আলী কলেজ এর প্রদর্শক হাসান মাহমুদ, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠক মোঃ শফিকুল ইসলাম, শুভ সংঘের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পাঠাভ্যাস গড়ে তোলা, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, জ্ঞান ও মননশীলতার বিকাশ এবং আলোকিত সমাজ গঠনে পাঠচক্রের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। নিয়মিত বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। তরুণ প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই।

পাঠচক্রে অংশগ্রহণকারীরা ইমদাদুল হক মিলনের ভালোবাসা ১, বৃষ্টি নেমেছিল ও সাদা ঘোড়ার সওয়ারি নির্ধারিত বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে শুভ সংঘের নেতৃবৃন্দ পাঠচক্রের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর