রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ কাজিপুরে শুভ সংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত পল্লবীতে নোয়াখালী জেলা আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে পিঠা বিক্রি শুরু, এ দিয়েই চলে ষাটোর্ধ্ব রাফিয়ার সংসার সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে আ.লীগের সাবেক সভাপতি, বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে আ.লীগের সাবেক সভাপতি, বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া

নাটোর প্রতিনিধি: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের করচমারিয়া গ্রামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে গত শুক্রবার করচমারিয়া মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও বিএনপি নেতা মিলন হোসেন মাস্টার। তবে অনুষ্ঠানে ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাব হোসেন আকন্দকে প্রধান অতিথির পাশে থাকতে দেখা যায়।

এছাড়া বক্তব্য দেওয়ার সময় বিএনপি নেতা মিলন হোসেন মাস্টার আলতাব হোসেন আকন্দের নাম ও পরিচয় উল্লেখ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে সাবেক সভাপতি মমিনুর রহমান সরকার, সাবেক সভাপতি আব্দুল জলিল মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহসিন রেজা।

স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকা ব্যক্তিদের একই অনুষ্ঠানে এমনভাবে উপস্থাপন করা কতটা যুক্তিসংগত। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা একজন বিএনপি নেতার অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক সভাপতির উপস্থিতি এবং বক্তব্যে তাঁর পরিচয় তুলে ধরার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর