রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ কাজিপুরে শুভ সংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত পল্লবীতে নোয়াখালী জেলা আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে পিঠা বিক্রি শুরু, এ দিয়েই চলে ষাটোর্ধ্ব রাফিয়ার সংসার সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে আ.লীগের সাবেক সভাপতি, বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় ওয়ান শুটারগান উদ্ধারসহ এক নরীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান এসআরবি লিগ্যাল এন্ড মিডিয়া উইং,
উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গত ১৩ নভেম্বর এসআরবি-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ফকিরপাড়া এলাকায় অভিযান চলিয়ে ২টি বিদেশি পিস্তল এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধারসহ রাজিয়া বেগম নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি অপর একটি অভিযানে গত ১৪ নভেম্বর খুলনার সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এলাকায় বালুর মাঠ সংলগ্ন জনৈক ফিরোজ সাহেব নামের এক ব্যাক্তির বাড়ির টিনের প্রাচীর সংলগ্ন পলিথিনে মধ্যে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর