রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ কাজিপুরে শুভ সংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত পল্লবীতে নোয়াখালী জেলা আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে পিঠা বিক্রি শুরু, এ দিয়েই চলে ষাটোর্ধ্ব রাফিয়ার সংসার সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে আ.লীগের সাবেক সভাপতি, বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে পিঠা বিক্রি শুরু, এ দিয়েই চলে ষাটোর্ধ্ব রাফিয়ার সংসার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জীবনের শেষ বয়সে এসেও থেমে নেই জীবনসংগ্রাম। বয়স প্রায় ৬০ বছর। স্বামী ছেড়ে গেছেন ৯ বছর আগে। এরপর থেকেই অভাব-অনটনের সঙ্গে একাই লড়াই করে বেঁচে আছেন মোছা. রাফিয়া বেগম। সংসার চালানোর তাগিদে একসময় মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন পিঠা বিক্রি। সেই সামান্য পুঁজিতে শুরু করা ব্যবসাই এখন তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রাফিয়া বেগম। প্রতিদিন সন্ধ্যার পর পিঠা তৈরির উপকরণ নিয়ে বসেন পৌর উন্মুক্ত মঞ্চের পাশে। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত চলে তাঁর পিঠা বিক্রি। ক্রেতাদের কাছে পিঠা বিক্রি করে প্রতিদিন যে টাকা আয় হয়, তা দিয়েই চলে তাঁর সংসার। দিন শেষে সেই আয় থেকে গড়ে এক কেজি চাল কেনার সামর্থ্য হয় তাঁর।

রাফিয়া বেগমের জীবনের গল্পটা বেশ কষ্টের। প্রায় ৯ বছর আগে স্বামী তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই একা হয়ে পড়েন তিনি। অভাবের সংসারে জীবিকা নির্বাহের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। হাতে ছিল না ব্যবসা শুরু করার মতো পুঁজি। একপর্যায়ে খাবারের কথা বলে একজনের কাছ থেকে ৯০ টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়েই শুরু করেন পিঠা বিক্রির কাজ।

দৈনিক যমুনার সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে রাফিয়া বেগম বলেন, ‘আমার হাতে কোনো টাকা-পয়সা ছিল না। খাওয়ার কথা বলে একজনের কাছ থেকে ৯০ টাকা নিয়েছিলাম। সেই টাকা দিয়েই পিঠার ব্যবসা শুরু করি। এখন প্রতিদিন পিঠা বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই সংসার চালাই। প্রতিদিন গড়ে এক কেজি চাল কেনার মতো টাকা হয়। কোনো দিন বিক্রি ভালো হয়, আবার কোনো দিন তেমন বিক্রি হয় না।

বয়সের ভারে শরীর আগের মতো সায় না দিলেও জীবিকার তাগিদে প্রতিদিনই তাঁকে পিঠা বিক্রি করতে হয়। কারণ এই ক্ষুদ্র ব্যবসার আয় বন্ধ হলে খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। নেই সঞ্চয়, নেই নিশ্চিত কোনো আয়ের উৎস। প্রতিদিনের উপার্জন দিয়েই কোনোরকমে পার করছেন দিন।
মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে শুরু করা রাফিয়া বেগমের এই জীবনসংগ্রাম সমাজের মানুষের কাছে এক মানবিক গল্প। শেষ বয়সে এসে তাঁর প্রয়োজন একটু সহমর্মিতা ও সহযোগিতা। সরকারি-বেসরকারি সহায়তা পেলে হয়তো তাঁর জীবনযাপনের কষ্ট কিছুটা লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর