শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রীর শরীরে লুকানো ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২ ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেফতার চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ গাজীপুরে সংরক্ষিত বনের গাছ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা ভোলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ২ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাট্যরচনায় ফিরলেন এক সময়ের জনপ্রিয় নাট্যকার অনিকেত। তার লেখা নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’ প্রচার শুরু হচ্ছে বৈশাখী টেলিভিশনে।

বৈশাখী টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত এ নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। ব্যবস্থাপনায় ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান।

নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু, শাহজাদা সম্রাটসহ আরও অনেকে।

আগামী ৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন—শনিবার, রবিবার ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।

নাট্যকার অনিকেত জানান, ‘কিচেন পলিটিক্স’ একটি সামাজিক ব্যঙ্গধর্মী (স্যাটায়ার) গল্প, যেখানে একটি একান্নবর্তী পরিবারের ভেতরের সম্পর্ক, দ্বন্দ্ব ও কৌশলী মানসিকতার নানা দিক তুলে ধরা হয়েছে। পরিবারের এক সদস্য মুন্নির নানা ষড়যন্ত্র ও উসকানিতে সংসারে তৈরি হয় অশান্তি, আর সেই দ্বন্দ্ব-সংঘাতকে ঘিরেই এগিয়ে চলে কাহিনি।

তিনি আরও বলেন, প্রতিটি পর্বে থাকবে নতুন মোড়, টানাপোড়েন ও হাস্যরসের মিশেলে উপস্থাপিত নানা ঘটনা, যা দর্শকদের আকর্ষণ করবে।

উল্লেখ্য, অনিকেত ২০০১ সালে দেশে ফিরে টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন এবং ২০১০ সাল পর্যন্ত অসংখ্য জনপ্রিয় একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক রচনা করেন। পরে ব্যক্তিগত কারণে নাটক লেখা থেকে বিরতি নেন। দীর্ঘ বিরতির পর স্ত্রীর অনুপ্রেরণায় তিনি আবারও নাট্যরচনায় ফিরলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর