শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
৪০ বছরের অপেক্ষার অবসান: ফেসবুকের কল্যাণে হারানো ঠিকানা ফিরে পেলেন আঞ্জুমানারা সুন্দরবনে কোস্ট গার্ডের দ্বৈত অভিযান: অস্ত্রসহ ডাকাত আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রীর শরীরে লুকানো ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২ ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেফতার চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ গাজীপুরে সংরক্ষিত বনের গাছ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে সংরক্ষিত বনের গাছ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬



গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পাতিলবান্দা এলাকায় সংরক্ষিত বনের গজারি গাছ কেটে রেখে পালিয়ে গেছে অপরাধীরা।

গত মঙ্গলবার ৩১ মার্চ সকালে গাজীপুর সদর উপজেলার পাতিলবান্দা এলাকায় এ ঘঠনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানাজায়, শ্রীপুর রেন্জের রাথুরা বিটের অধিন সংরক্ষিত বনের সিএস ২৮২৮ দাগে নিয়মিত টহল চলাকালিন কে বা কারা শাল গজারি কর্তন করে রেখে পালিয়ে যায়,পরে গঠনা স্থল তল্লাশি করে একটি শাল গজারির আটটি খণ্ড জব্দ করে স্থানীয়দের মাধ্যমে বিট অফিসে নেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান: স্থানীয় নাজিমুদ্দিন এর স্ত্রী সুফিয়া (৪৫) এবং তার নাতি রুবেল (৩০) সহ স্থানীয় আর বেশ কয়েকজন ভোরে গাছ কাটতে সংরক্ষিত গহীন বনে প্রবেশ করে, এক পর্যায়ে কর্তনকৃত গাছের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন, পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন বলে জানান তিনি।

এলাকাবাসী জানান, নাজিমুদ্দিন এর ছেলে ইব্রাহিম পূর্বে বনের গাছ কাটা পাচার করা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ছয়টি বন মামলা রয়েছে তার বিরুদ্ধে এছাড়া বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে তার। পরিবেশ রক্ষায় দ্রুত এসব বন ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান এলাকাবাসী।

রাথুরা বিট কর্মকর্তা শেখ ইমদাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে বেশ কয়েকজনের নাম জানতে পারি, তাদের বিরুদ্ধে বন মামলা রয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর