শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ
৪০ বছরের অপেক্ষার অবসান: ফেসবুকের কল্যাণে হারানো ঠিকানা ফিরে পেলেন আঞ্জুমানারা সুন্দরবনে কোস্ট গার্ডের দ্বৈত অভিযান: অস্ত্রসহ ডাকাত আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রীর শরীরে লুকানো ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২ ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেফতার চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ গাজীপুরে সংরক্ষিত বনের গাছ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬



রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেলের এক ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এর আগে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী পরিবারসহ আত্মহত্যা করতে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করে।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-২ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো:শামসুল ইসলাম।

‎গ্রেপ্তার চাঁদাবাজের নাম জাকির হোসেন। তিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকায় বিএনপি বস্তিতে দীর্ঘদিন ধরে ভাতের হোটেলের ব্যবসা করেন। তাকে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে স্থানীয় চাঁদাবাজ জাকির হোসেন ও লিটন চাঁদা দাবি করে বিভিন্ন সময় কয়েক কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নেয়। চাঁদাবাজ জাকির,লিটন ও তার সহযোগীরা প্রায়ই ভূক্তভোগীকে ভয় ভীতি দেখিয়ে তার হোটেলে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতো। এর পর গতো ৩০ মার্চ বিকেলে গ্রেফতারকৃত জাকির ও তার সহযোগীরা আলমগীরের হোটেলে এসে ভয় ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পুনরায় আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় আলমগীর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং এতে ভুক্তভোগী আলমগীর আতংকিত হয়ে আসামিকে আরো ৫০ টাকা সমিতি থেকে কিস্তিতে তুলে এনে দেন। এই ঘটনায় আলমগীর ও তার পরিবার ভয়ে আতংকিত হয়ে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে আত্মহত্যার চেষ্টাকালে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। এরপর আলমগীর থানায় এসে মামলা করেন।

‎এ ঘটনার পর র‍্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জাকিরকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকিরের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর