শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
৪০ বছরের অপেক্ষার অবসান: ফেসবুকের কল্যাণে হারানো ঠিকানা ফিরে পেলেন আঞ্জুমানারা সুন্দরবনে কোস্ট গার্ডের দ্বৈত অভিযান: অস্ত্রসহ ডাকাত আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রীর শরীরে লুকানো ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২ ভাতের হোটেল ব্যবসায়ীর থেকে কিস্তিতে চাঁদা আদায়, চাঁদাবাজ গ্রেফতার চট্টগ্রামে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ গাজীপুরে সংরক্ষিত বনের গাছ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী মো. এরশাদ আলী রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, মো. এরশাদ আলী সিরাজগঞ্জ জজ কোর্টে কর্মরত একজন আইনজীবী। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামে। দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ চলছিল।

গত ২ এপ্রিল বিকেল আনুমানিক পাঁচটার দিকে ধানগড়া ইউনিয়ন পরিষদের সামনে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন তাঁকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত হিসেবে আব্দুর রাজ্জাক মন্ডল (৫৫), লিটন (৩৮), লুৎফর রহমান (৪০) ও মতিয়ার রহমান হিরার (২৩) নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্তরা এরশাদ আলী ও তাঁর পরিবারের সদস্যদের জমি জোরপূর্বক দখলের হুমকি দেন। এতে বাধা দিলে মারধরসহ গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করা হয়। এমনকি মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার সাক্ষী হিসেবে শাহীনুর আলম, জাহিদুল ইসলাম ও শফিকুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আশপাশের আরও অনেকে ঘটনার বিষয়ে অবগত রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আইনজীবী মো. এরশাদ আলী বলেন, ‘নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় জিডি করেছি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর