রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময়

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ এবং ব্রহ্মগাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লিটন।

সভায় দুলাল হোসেন খান বলেন, তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাঁদের মাধ্যমে জনগণের কথা সঠিকভাবে তুলে ধরা সম্ভব।

নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ ও সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক ভোরের আকাশের রায়গঞ্জ প্রতিনিধি মো. একরামুল হক। পরে পবিত্র গীতা পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ দাস।

সভা শেষে উপজেলার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর