মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডিজিটাল ব্যাংকিং সেবায় আধুনিকায়নের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন, নিজেই ক্লাস নিলেন পুলিশ সুপার ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৯৬ জন সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোষ্ট ঘিরে চারঘাটে বিতর্ক, কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন সন্তানকে বাঁচিয়ে নিজেই গেলেন পানিতে তলিয়ে, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের পরমব্রতের পরিচালনায় কোয়েল, জানা গেল ছবির নাম! ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে  মতবিনিময়  সভা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

অনলাইন ডেস্ক: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরও এক পরিচালক পদত্যাগ করেছেন। শনিবার বোর্ড সভা শেষে নিজের পদত্যাগপত্র জমা দেন ডিসিপ্লিনারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ফাইয়াজুর রহমান।

ডিসিপ্লিনারি কমিটি ছাড়াও ঢাকা সিসিডিএমে ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে গণামাধ্যমে তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই।

গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। তার পদত্যাগের মাধ্যমে বর্তমান বোর্ডে পদত্যাগকারী পরিচালকের সংখ্যা দাঁড়াল চারজনে।

এর আগে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সালও সরে দাঁড়ান। এছাড়া গত মাসের শেষের দিকে বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। তার আগে বিসিবির আরেক পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। এবার পদত্যাগ করলেন আরও এক পরিচালক।

সবাই পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। তবে এখন পর্যন্ত কারো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে, এমন ঘোষণা দেয়নি বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর