রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত অনশনে বসে অবশেষে স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিৎ ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা ৪,৩৪,৬৫০ চাকরিজীবীদের জন্য বড় সুখবর, চলতি মাসেই টানা ৫ দিনের ছুটির সুযোগ অর্থসংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন এমপি আয়নুল হক জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে গত বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ কর্মীর: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী জ্বালানির চাপ বেশিদিন বহন করা সম্ভব নয়: অর্থমন্ত্রী অ্যাপে জ্বালানি তেল বিক্রি, দিতে হচ্ছে মাইলেজের হিসাব তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৫৭
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মোবাইল চোর আটক, ৬টি মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬



রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় এক মোবাইল চোরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (৫ এপ্রিল ) আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে হাসপাতালের দক্ষিণ ভবনের পঞ্চম তলায় নিয়মিত টহল ডিউটির সময় আনসার সদস্যরা এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, দুটি বাটন ফোন এবং নগদ এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের সেবাপ্রত্যাশী রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করে আসছিলেন।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আনসার সদস্যদের এমন দ্রুত ও পেশাদার পদক্ষেপে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। তাদের এ ভূমিকার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ ও প্রশংসা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর