কাজিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১৬
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের আয়োজনে এ বীজ বিতরণী কর্মসূচী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা।এ সময়উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী সাজ্জাদুর রহমান সবুজ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ । এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত থেকে বিনামূল্যে পাট বীজ গ্রহণ করেন। উল্লেখ যে কাজিপুর উপজেলার ২৩০০ জন চাষীকে ইউনিয়ন পরিষদের প্রশাসকের মাধ্যমে পাট বীজ বিতরণ করা হবে।আজকে প্রতি কৃষক কে ১ কেজি ও কিছু চাষীকে ২ কেজি করে ১০০ জন কৃষক কে বীজ বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয় ।