মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে তরুণদের সৃজনশীলতায় নতুন দিগন্ত—মাইক্রো স্কিল মেলা

নিজস্ব প্রতিবেদক: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬




কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আয়োজিত ‘মাইক্রো স্কিল প্যাকেজ মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩টা ৪০ মিনিটে জেলা পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি নানা ধরনের শিল্পকর্ম ঘুরে দেখেন।

এ সময় শিক্ষার্থীদের সৃজনশীল মেধার প্রশংসা করে পুলিশ সুপার বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে আর্থিক পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক কিশোরগঞ্জের সভানেত্রী উরুবান আতরাবা তামান্না, পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা।

শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সৃষ্টিশীল কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর