বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯ ফোনকলে গ্রেফতার ৩ ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোছাইন শিকদার হাসপাতালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য আটক ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড সানোয়ার হোসেন সানু ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সুন্দরবনের অলংকার বাঘ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোর প্রেসক্লাবের নির্বাচন দ্বি-বার্ষিক শহীদুল হক সভাপতি কামরুল সম্পাদক নির্বাচিত

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নাটোর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলাভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের নিরঙ্কুশ এই ফলাফলে সভাপতি মো. শহীদুল হক সরকারের প্রাপ্ত ৩৩ ভোটের বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের প্রাপ্ত ২৯ ভোটের বিপরীতে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট নাজমুল হাসান পেয়েছেন ১৭ ভোট। শনিবার নির্বাচনের ভোট গ্রহন শেষে বেলা দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম এ সেলিম এবং নাটোর প্রেসক্লাবের আহবায়ক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জাহীদুল হুদা ফরহাদসহ পরিষদের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচিত অন্যান্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু (খবরপত্র), জুনিয়র সহ সভাপতি মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন ও মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ আশরাফুল আলম (নিউ এজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল হক টুকু (ইনকিলাব), আব্দুস সালাম (আমার দেশ), আব্দুল মজিদ (এশিয়ান টিভি), সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি)। নির্বাচনে ক্লাবের ৪৬ জন সদস্যেও সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত পরিষদকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর