সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
পাবনায় পাঁচ দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন কাজী নজরুল ইসলাম মানুষ আর মানবতার কবি : ভিসিসি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ঈদকে সামনে রেখে রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাসিকের ১ হাজার ২৩৭ পরিচ্ছন্ন কর্মী পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার সলঙ্গার রামকৃষ্ণপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ সিংড়ায় চুরি হওয়া মালামাল উদ্ধার হলো পুলিশের বাসা থেকে হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডে অস্থিরতা; বিদেশি জিএম নিয়োগ ও কর্মকর্তা অপসারণে ক্ষোভ (পর্ব ১) মিনা-মুজদালিফায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতার আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রিশাদের রাওয়ালপিন্ডিজের টানা চতুর্থ হার

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

পাকিস্তান সুপার লিগে যেন দুঃস্বপ্নের মধ্যেই আছে রাওয়ালপিন্ডিজ। টানা চার ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি দলটি। সর্বশেষ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের কাছে ৭ উইকেটের পরাজয় দলের আত্মবিশ্বাস নড়বড়ে করে দেয়।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাওয়ালপিন্ডিজ। ইনিংসের শুরুতেই ওপেনার ইয়াসির খান দ্রুত বিদায় নেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আউট হন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়ার সুযোগ পায়নি দলটি।

মাঝের দিকে কামরান গোলাম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ২৪ বলে ৩৫ রানের ইনিংসে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ফয়সাল আকরামের আঘাতে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। ড্যারেল মিচেল ১৭ রান করে ফিরে গেলে পুরোপুরি চাপে পড়ে যায় ব্যাটিং লাইনআপ।

শেষদিকে ডিন ফক্সক্রফট দ্রুত রান তোলার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। অন্যদিকে, রিশাদ হোসেন আবারও ব্যাট হাতে হতাশ করেন। মাত্র ১ রান করে আউট হন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্যাম বিলিংস। তার অপরাজিত ৫৬ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান তোলে রাওয়ালপিন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই স্টিভ স্মিথের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় মুলতান। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান ও জস ফিলিপে ঝড় তোলেন। ফারহান ৩৮ বলে ৬৮ এবং ফিলিপে ৩০ বলে ৫৬ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন।

তাদের বিদায়ের পর শান মাসুদ ও অ্যাস্টন টার্নার সহজেই জয় নিশ্চিত করেন। মাত্র ১৬ দশমিক ২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুলতান সুলতান্স।

ম্যাচের মোড় ঘুরে যায় রিশাদ হোসেনের বোলিংয়ে। শুরুটা ভালো হলেও পরের ওভারগুলোতে তিনি ছন্দ হারান। এক ওভারে টানা তিন ছক্কাসহ ২৬ রান দেন সাহিবজাদা ফারহানকে। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি এই লেগ স্পিনার।

মাঝে মোহাম্মদ আমির ও আমির খান কিছুটা প্রতিরোধ গড়লেও রিশাদের খরুচে বোলিংই শেষ পর্যন্ত ম্যাচকে পুরোপুরি মুলতানের দিকে ঠেলে দেয়।

টানা চার ম্যাচ পরাজয়ে পয়েন্ট তালিকায় তলানাতি রাওয়ালপিন্ডিজ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দ্রুত ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর