বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বর্ণাঢ্য  আয়োজনে কাজিপুরে জাতীয় সমবায়  দিবস উদযাপন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৩১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে  সামনে রেখে  সিরাজগঞ্জের কাজিপুরে  নানা  আয়োজনের মধ্য দিয়ে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। ০১লা নভেম্বর শনিবার  ১০টায় কাজিপুর  উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা
পরিষদ চত্বরে  জাতীয় পতাকা ও সমবায় পতাকা  উত্তোলন  পরবর্তী একটি বর্ণাঢ্য  র‍্যালি  উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেণ করে,উপজেলা পরিষদের সামনে এসে  শেষ হয়। পরে   উপজেলা পরিষদ  হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়  সভাপতিত্ব করেন কাজিপুর  উপজেলা সমবায় অফিসার  খালেদুজ্জামান খান । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোস্তাফিজুর  রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান, সুমাইয়া,উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত)  আবু সাঈদ ও লক্ষ্মীপুর সমবায় সমিতির সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের  সহকারী পরিদর্শক ও অডিট অফিসার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি সদস্য বৃন্দ ও সমবায় সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক গন।
সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। বক্তারা ‘সমবায় ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন’ বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর