শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে ৭০ বছরের পুরনো রাস্তায় বেড়া: এলাকাবাসীর ক্ষোভ, দুই পক্ষের হাতাহাতি শেরপুরে গরু চোর চক্রের শাস্তি ও গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় মেয়েকে প্রকাশ্যে আনলেন রণদীপ লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান তেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু, নিবন্ধন করবেন যেভাবে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে গরু চোর চক্রের শাস্তি ও গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬



বগুড়ার শেরপুর উপজেলায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া গরু চুরি ও অন্যান্য অপরাধের প্রতিবাদে এবং চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন, গত কয়েক মাসে এলাকায় ৪টি অটোরিকশা, বেশ কিছু গরু, বসতবাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কৃষ্ণপুর নামাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৪টি গাভী গরু পিকআপ ভ্যানে করে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল, শফিকুল ইসলাম, সোনা মেম্বার ও জিন্নাহ। তারা বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি চলে যাওয়ার ১৫ মিনিট পরই মোটরসাইকেল নিয়ে শফিক ও রঞ্জুকে একই পথে যেতে দেখা যায়। এতে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। এলাকাবাসী অবিলম্বে চুরি হওয়া গরু উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত শফি, রঞ্জু, জিহাদ ও কান্টুর কঠোর শাস্তি দাবি করেন।
চুরি হওয়া গবাদিপশু দ্রুত উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে গরু চুরির সন্দেহে তিন যুবককে ধাওয়া করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতরা হলো আমজাদ হকারের ছেলে জয়নাল হোসেন ওরফে জিহাদ, শফিক ও রঞ্জু সরকার। ওই সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরও করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দীন জানান, গরু চুরির মামলা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর