শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’ কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি বিশ্বকাপ টিকেটের মূল্য নিয়ে বিতর্কে নতুন হাওয়া বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতাবিবর্জিত : নাহিদ ইসলাম রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল-সহ গ্রেফতার-২ সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনবিভাগের বেতার চালকসহ তিনজনের মুক্তি প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাঙালি জাতির সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের ১৪৩৩ বঙ্গাব্দ শুভ বাংলা নববর্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ।

(১৪এপ্রিল) পহেলা বৈশাখ দিবসটি উপলক্ষে সকালে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ নানা রংবেরং এর ফেশটুন প্লে কার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রার অংশ নেয় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রফেসর রেজাউল করিমসহ অধ্যাপক, সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক, প্রভাষক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। পরে কলেজ মিলনায়তনের সামনে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন , কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রফেসর রেজাউল করিম। তিনি বক্তব্যে বলেন “পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ।আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন।প্রভাষক ফিরোজ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের ‎শিক্ষক পরিষদ সম্পাদক- প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক

রফিকুল ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান,‎ড. মাহবুবুল আলম, ‎ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সহকারী অধ্যাপক জিনাতুন্নেসা, প্রভাষক শিবু চন্দ্র অধিকারী, মোঃ ফিরোজ হাসান, আরমান হোসাইন, খন্দকার শিহাব , লিটন আহমেদ খান, তানজিলা আক্তার পুঁথি, রণজিৎ কুমার রায়, আবু তালিব, শাকিল মিঞা ও প্রভাষক সোহানা শারমিন সম্পাসহ শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর