রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ,আটক ১ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫৪ তুরাগে অটোরিকশাচালক সাইফুল হত্যার রহস্য উদঘাটন: প্রধান আসামিসহ গ্রেফতার ২ গুলশানে ১২ বছরের কিশোরকে যৌন নির্যাতন, অধ্যাপক মঈনুদ্দিন গ্রেফতার আদালতের রায় মেনে পুনর্বহালের দাবি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জে তামাক আইনে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মেলার উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬





স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর সঙ্গে আজ রবিবার (১৯ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীর আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত আনসার সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সময় মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আনসার ভিডিপি সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বাহিনীর অবদানকে দেশের নিরাপত্তা ব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাতে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোতায়েনকৃত প্রায় ৩৪০০ অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন-ভাতা পরিশোধ, হাসপাতালভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট সেবার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬”-এর প্রস্তাব অনুযায়ী দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

মন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, এতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর