সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ
একাধিক চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ শেষে জামিনে মুক্ত আদম তমিজি তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬০ শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টার চালু: আকাশপথে বাড়বে নিরাপত্তা ও দক্ষতা তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল উদ্ধার: পুলিশ সুপার কোস্ট গার্ডের অভিযান:ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার ট্টগ্রামে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ পিকআপে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ছিল ১৪ হাজার ইয়াবা কাফরুলে গুলি করে ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৪ ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা গিগাবাইটের ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ উন্মোচন, দাম ৩.৪৫ লাখ টাকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় সদর উপজেলার ধানবান্ধি এলাকার কলেজের ইংরেজি বিভাগের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফ-উস সাইদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবং অধ্যবসায় ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

বিদায়ী শিক্ষার্থীরা কলেজ জীবনের স্মৃতিচারণ করে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর