রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

সিরাজগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স (এসবিএফ) এর উদ্যোগে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সার্বিক সহযোগিতায় কলেজ চত্বরে এ রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স গ্রুপ বিনামূল্যে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদেরকে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রক্তের গ্রুপ জানা থাকলে স্বাস্থ্য বিষয়ে অনেক উপকার হয়। আমাদের সকলের উচিত রক্ত দাতাদের সংগঠনকে সহযোগিতা করা।

এসময় সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক জুয়েল রানাসহ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীসহ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর