বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’ কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর এর উদ্যোগে  উপজেলা মডেল মসজিদ হলরুমে  জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।এতে সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশন কাজিপুর এর ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ মাহবুবুল আলম।
 দিনব্যাপী  ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রে (মেঘাই)  এ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদ এর খতিব মুফতি মাওলানা মোঃ আব্দুল গাফফার, উপজেলা ওলামাদলের আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিক । উপজেলা বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্ররা এতে তিনটি গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিদের  মধ্য থেকে নয়জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সহি, শুদ্ধ ও মুখস্থ তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেন।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এই প্রতিযোগিতার লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে মেধাবী হাফেজদের খুঁজে বের করা এবং তাদের উৎসাহিত করা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের   জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।পরে অতিথি বৃন্দ  বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর