সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দিনমজুরকে খুন, মূল অভিযুক্ত গ্রেপ্তার ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি মৌসুম শুরুর আগেই ঋণের বোঝায় জর্জরিত রোনালদোর ক্লাব জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি! নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে অটোভ্যানচালক হত্যা: ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে একজন গ্রেপ্তার

পারভেজ সরকার / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
Oplus_131072

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাড় থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় এক সন্দেহভাজন আসামিকে ঢাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ ও র‍্যার-৪ এর সদস্যরা।

শনিবার (২ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঘটনার পর থেকে র‌্যাব-১২ এবং র‌্যাব-৪ যৌথ তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার দারুস সালাম থানার বড়বাজার এলাকায় র‍্যাবের যৌথ অভিযানে ক্লুলেস মামলার আসামি মো. রাসেল (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মো. হাসেমের ছেলে মো. রাসেল (২০)।

উল্লেখ্য, গত (২১ এপ্রিল) রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. বাবুল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে র‌্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর