রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ
মাদক ও অপরাধ দমনে পুলিশ-ব্যবসায়ী যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক রায়গঞ্জে বেড়া তুলে রাস্তা বন্ধের অভিযোগ, বিপাকে ২০ পরিবার সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা: আসামি যুবলীগ নেতাসহ ২৩ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৪ বর্ষার আগে জলাবদ্ধতা রোধে মাঠে রাসিক, রাতদিন ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রশাসক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি : / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গোডাউনের অভ্যন্তরীণ সড়ক ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ৮৮ লাখ টাকা ব্যয়ে চলমান এই কাজ চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, খাদ্যশস্য মজুদের গুরুত্বপূর্ণ এই গোডাউনের ভেতরের সড়ক ঢালাইয়ে মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার পর সড়কে দ্রুত ফাটল, ভারী ট্রাক চলাচলে ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ব্যবহারে ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কাজের ঠিকাদার মোঃ নফি অভিযোগ অস্বীকার করে বলেন, ঢালাই কাজে ৪ ইঞ্চি পরপর রডের জালি করা হয়েছে। পাথর ব্যবহার করেই কাজ চলছে। নিয়ম মেনেই কাজ করা হচ্ছে।
গোডাউন ইনচার্জ মোঃ মিজান হোসেন বলেন, কাজ দেখাশোনার দায়িত্বে আমি আছি। তবে সার্বিক দোয়িত্বে আছেন আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ।
আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ বলেন, একদিকে ১০ মিলি ও অন্যদিকে ৮ মিলি রড ব্যবহার করা হচ্ছে। আমরা নিজেরাই কাজ তদারকি করছি। কোনো অনিয়ম হচ্ছে না। প্রয়োজনে কাজের সময় আপনারা উপস্থিত থাকতে পারেন। ঠিকাদার প্রভাব খাটিয়ে বা হুমকি-ধমকি দিয়ে কাজ করছেন, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, না, এমনটা হচ্ছে না।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্টরা বলছেন, এলএসডি গোডাউন খাদ্যশস্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর অবকাঠামোগত কাজের মান নিশ্চিত করা জরুরি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর