শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪ সিংড়ায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া নতুন কুঁড়ি স্পোর্টসে এ চ্যাম্পিয়ন সিংড়ার সিনহা শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে সরকার কাজ করছে:  সুলতান সালাউদ্দিন টুকু বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল  হাবিব  দুলু সিরাজগঞ্জে শিশু হত্যার ঘটনায় কৃষক সেজে আসামি গ্রেফতার বেলকুচিতে খড়ের পালার ভিতর থেকে রিভলবার উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শ্রম সচিব কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার কে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে ৯ মে শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার পরিদর্শনে এলে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ সচিবকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানায়।

এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাতকালে সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সংগঠনের সদস্য নাজমুল ইসলাম মিলন, পরিমল চন্দ্র দাস, মোঃ সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমান, চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, খাজানুর হায়দার লিমন, আবিদুর রহমান আরমান, মোঃ বেলাল হোসেনসহ আরও অনেকে।

এসময় দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ, মৃত ও শিক্ষার্থী শ্রমিক পরিবারের ১৬৪ জন সদস্যের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর