কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৩
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ১১ মে, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১১ মে ২০২৬ দুপুরে উপজেলা খাদ্য গুদাম( মেঘাই) চত্বরে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ মোঃ সেলিম রেজা (এমপি)। উদ্বোধনের পরপরই তিনি একজন কৃষকের হাতে ধান বিক্রির স্লিপ তুলে দিয়ে সংগ্রহ কার্যক্রম শুরু করেন।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য গুদাম কর্মকর্তা অলিউর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা বলেন, “কৃষকরা যেন ন্যায্যমূল্য পায় সেজন্য সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করছে। কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে সেদিকে কঠোর নজরদারি থাকবে।”
বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,কাজিপুর পৌর সভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান।এ বছর উপজেলায়
সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৩০৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে, যা গত ৩ মে ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। এছাড়া ১২৩৪ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২৮২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ চলবে ১৫ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি ৫৯ মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত দামে প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে কেনা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:* উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন রতন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সহকারী অধ্যাপক ওহেদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রশিদ রানা, কাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মেম্বার, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাসান আলী, সাবেক ছাত্রনেতা ভুট্টোসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।