মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শত বছরের পুরানো পুকুর খননে সময় কষ্টিপাথরের দুর্গা মূর্তি উদ্ধার ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় তামাকপণ্যের কর বৃদ্ধির বিকল্প নেই: নারী মৈত্রীর সভায় বক্তারা চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৮ কাজিপুরে বোরো ধানের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত  খানসামায় SACP-RAINS প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে IFAD সুপারভিশন মিশন টিম শাহজাদপুরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বোরো ধানের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  কাজিপুর পৌরসভার বেড়িপোটল গ্রামে   কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর  এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের  ক্রপস উইং,খামারবাড়ি, ঢাকার পরিচালক কৃষিবিদ  ড.সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা,তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের  মনিটরিং অফিসার মোঃ আখেরুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জেরিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. সালমা লাইজু বলেন, “বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্রিধান-১০২ জাতটি অত্যন্ত সম্ভাবনাময়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা এই জাত চাষ করলে ফলন অনেক বাড়বে। তেলজাতীয় ফসলের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো ধানের গুরুত্ব অপরিসীম।”
বক্তারা ব্রিধান-১০২ জাতের বৈশিষ্ট্য, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি, রোগবালাই দমন ও আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
মাঠ দিবসে প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে কৃষকরা জানান, নতুন জাতের বোরো ধান চাষে তারা আশাবাদী। অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর