কাজিপুরে আমিনা মনসুর কলেজে নবাগত সভাপতি কে সংবর্ধনা ও মুক্তমঞ্চ উদ্বোধন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৬
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ১৬ মে, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের নবাগত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তাফাকে সংবর্ধনা প্রদান নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় এ কলেজের শিক্ষক মিলানায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও কলেজের শিক্ষক কর্মচারীগণ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় প্রধান অতিথি ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা এমপি নতুন সভাপতিকে পরিচয় করিয়ে দেন এবং দায়িত্ব পালনকালিন সময়ে তাকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। এরপর সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অধ্যক্ষ মহসিন রেজা , কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দিবাকর সরকার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দিলরুবা খাতুন। এরপর অতিথিগণ কলেজের নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করেন।