দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার আয়োজনে সুধী সমাবেশ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
১৬ মে শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের জীবনের ২৪-২৫ বছর নিজেকে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পাশাপাশি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সদস্য বাবু সুভাস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ সিপন, সাতোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুর আলম, জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাইফুল ইসলাম, চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মিলন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল জব্বার সহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ বৃন্দ উপস্থিত ছিলেন।