বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা চলছে

অনলাইন ডেস্ক: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সভায় এডিপি চূড়ান্ত ও অনুমোদন দেয়া হতে পারে।

এছাড়া ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ অন্যরা অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর