বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা লালবাগে ছাত্রলীগের সাবেক নেতা শিবলু গ্রেফতার তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে হাঁটবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে: হুইপ দুলু

অনলাইন ডেস্ক: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
-ফাইল ছবি।

প্রশাসন ও পুলিশে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করার পর জরুরি ভিত্তিতে চাকরিচ্যুত ও গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবিতে ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’-এর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস হয়েছে। সরকারের হাতে এখনো চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সার্বিক পরিবর্তন ও অর্থনীতি পুনর্গঠনে সরকারকে সময় দিতে হবে।

তিনি আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী কাজ করছেন। ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় সংসদের হুইপ বলেন, বিগত সরকার কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দেশের অর্থনীতিকে পুনরায় সচল করে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

একই সঙ্গে গভীর রাতে অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা প্রতিরোধে জনগণ, বিএনপি, বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর