অভিনন্দন জানিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ বিভাগীয় পর্যায়ে আটটি জেলা দলের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে কলেজটি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।’
উল্লেখ্য, এর আগে উপজেলা পর্যায়ে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রথম হয়ে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। জেলা পর্যায়ে ২৭টি দলের মধ্যে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। বিভাগীয় পর্যায়ে আটটি জেলা দলের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে কলেজটি। বিভাগীয় পর্যায়ে মেলায় অংশগ্রহণকারী বিজ্ঞান ও গবেষণা দলটি ‘নবায়ণযোগ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত শহর/স্মার্ট হোম’ নামের প্রকল্পটি উপস্থাপন করে।