শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৪ মহাখালী বাস টার্মিনালে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার পিরোজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; থানায় মামলা দায়ের উল্লাপাড়ার পথে প্রান্তরে ঘুরে বাদাম বিক্রি, ৪২ বছর ধরে জীবনযুদ্ধে জমিন ইসলাম ৮ হাজার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানাধীন পিডি এখন নেসকোর এমডি: অব্যবস্থাপনায় অচল উত্তরবঙ্গের বিদ্যুৎ সেবা ৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ২৩৮৫ মামলা নিষ্পত্তি ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত নাস্তায় মিষ্টি আলু কেন খাবেন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক: / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
-প্রতীকী ছবি।

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। তিনি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানায়, বৃহস্পতিবার ভোরে আজানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে, একটি বোমা এসে তার মাথায় পরে। এতে সে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর