রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন ডেস্ক: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
-প্রতীকী ছবি।

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। তিনি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানায়, বৃহস্পতিবার ভোরে আজানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে, একটি বোমা এসে তার মাথায় পরে। এতে সে গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর