শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’ কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি বিশ্বকাপ টিকেটের মূল্য নিয়ে বিতর্কে নতুন হাওয়া বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতাবিবর্জিত : নাহিদ ইসলাম রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল-সহ গ্রেফতার-২ সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনবিভাগের বেতার চালকসহ তিনজনের মুক্তি প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’

অনলাইন ডেস্ক: / ০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
-সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘আলফা’-এর নতুন পোস্টার প্রকাশ পেতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অ্যাকশনধর্মী ও টানটান উত্তেজনায় ভরপুর টিজার প্রকাশের পর শুক্রবার সিনেমাটির অফিশিয়াল পোস্টারটি সামনে আনেন নির্মাতারা। তবে পোস্টারটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ অভিযোগ তুলেছেন যে, হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন সিনেমা ‘ডিউন’-এর পোস্টার হুবহু নকল করে এটি তৈরি করা হয়েছে।

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের এই নতুন পোস্টারটিতে আলিয়া ভাট, শর্বরী বাগ, ববি দেওল এবং অনিল কাপুরকে অত্যন্ত রুক্ষ এবং বিধ্বংসী লুকে দেখা গেছে। পুরো পোস্টারটিতে মরুভূমির আবহ এবং ধূসর-বাদামি রঙের (সেপিয়া টোন) একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা সিনেমাটিতে একটি ভিন্নধর্মী ও ভবিষ্যৎ পৃথিবীর আবহ তৈরি করেছে। নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘দ্য আলফা গ্যাং’।

তবে এই ব্যাকগ্রাউন্ড এবং কালার গ্রেডিং দেখেই দর্শকরা সিনেমাটির সঙ্গে টিমোথি শালামে ও জেনডায়া অভিনীত হলিউড ব্লকবাস্টার ‘ডিউন’-এর প্রচারণামূলক পোস্টারের মিল খুঁজে পান।

পোস্টারটি প্রকাশের পরপরই এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন মাধ্যমে ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী হলিউডের জনপ্রিয় এই সিনেমার পোস্টারের গঠন, রঙের ব্যবহার এবং সামগ্রিক আবহের সঙ্গে ‘আলফা’-এর হুবহু মিল নিয়ে কড়া সমালোচনা করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, অন্তত নিজেদের কিছু মৌলিক কাজ করুন। নকল করেই তো সব চলছে। অন্য এক নেটিজেন উপহাস করে লিখেছেন, আমার মনে হয় তারা এই পোস্টার বানাতে চ্যাটজিপিটি ব্যবহার করেছে। হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিউন-এর অভিনেতাদের সরিয়ে আলফার অভিনেতাদের বসিয়ে দিতে। আবার কেউ কেউ রসিকতা করে বলছেন, ডিউন সিনেমার প্রযোজকরাই হয়তো ভবিষ্যতে এসে আলফার পোস্টার কপি করেছিলেন!

শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ সিনেমাটি মূলত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি। সিনেমার সাম্প্রতিক টিজারে দেখা গেছে, এটি ‘সীতা’ (আলিয়া ভাট) নামের এক নারীর উত্থানের গল্প, যাকে তার বাবা (ববি দেওল) একজন পেশাদার হত্যাকারী বা অ্যাসাসিন হিসেবে গড়ে তোলেন। আগামী ৩ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর