মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের

নিজস্ব প্রতিবেদকঃ / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়বাদ রেলওয়ে ষ্টেশনের সামনে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামে ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এটিএসআই সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিল। সে বগুড়া জেলার শাহজাহানপুর থানার বোহাইল গ্রামের মৃত আফসার আলী ছেলে।

যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হক জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক অপর একটি ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলার সময় রংসাইডে ঢুকে পড়ে মহাসড়কের পাশে দায়িত্¦রত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যায়। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পিছন থেকে অপর একটি গাড়ী ধাক্কা দেয়ায় ওই ট্রাকের চালকও আহত হয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাফখর হোসেন জানান, নিহত এটিএসআই নুরুল ইসলাম মহাসড়কের নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় ট্রাক চাপায় সে মারা গেছে। নিহতের বাড়ী বগুড়ার শাহজাদপুর থানায়। পরিবারের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। এ ঘটনায় উর্দ্ধতন কর্র্তপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর