রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ
পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঘরে বসেই বিমান ওড়ানোর রোমাঞ্চ: গুগল আর্থ-এ যেভাবে খেলবেন ফ্লাইট সিমুলেটর

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা এখন পাওয়া যাবে ঘরে বসেই। প্রযুক্তি জায়ান্ট গুগলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘গুগল আর্থ’-এর ওয়েব সংস্করণে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে দারুণ এক ‘ফ্লাইট সিমুলেটর’ (Flight Simulator) ফিচার। এর মাধ্যমে কোনো বাড়তি সফটওয়্যার ডাউনলোড না করেই সরাসরি ব্রাউজার থেকে ভার্চুয়াল বিমান চালনার বাস্তবসম্মত অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন ব্যবহারকারীরা।

ফিচারটি উপভোগ করতে কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে গুগল আর্থ (Google Earth) ওপেন করতে হবে। এরপর স্ক্রিনে থাকা Explore Earth-এ গিয়ে Tools মেনু থেকে সহজেই ‘Flight Simulator’ মোডটি চালু করা যায়। শুরুতে এটি সাধারণ মানচিত্রের মতো ভিউ দেখালেও, ওড়ার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত ও আকর্ষণীয় করতে ব্যবহারকারীরা ম্যাপের বদলে Satellite ভিউ বেছে নিতে পারেন। উড্ডয়নের সময় চারপাশের ৩ডি ভবন ও উচ্চ রেজোলিউশনের ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে লোড হতে থাকে।

বিমান নিয়ন্ত্রণ করবেন যেভাবে:
কিবোর্ড ও মাউসের কিছু সহজ শর্টকাটের মাধ্যমে পুরো বিমানটি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়:

গতি নিয়ন্ত্রণ: কিবোর্ডের Page Up বাটন চেপে বিমানের গতি বা থ্রাস্ট বাড়ানো যায় এবং Page Down চেপে গতি কমানো যায়।

দিক পরিবর্তন: কিবোর্ডের অ্যারো বাটন (Arrow Keys) ব্যবহার করে বিমানকে ওপরে-নিচে বা দুই ডানে-বামে ঘোরানো যায়।

মাউস কন্ট্রোল: সিমুলেশনের ভেতরে মাউস দিয়ে ক্লিক করলে খুব সহজেই কিবোর্ড ও মাউস নিয়ন্ত্রণের মধ্যে পরিবর্তন (Switch) করা সম্ভব হয়।

ভার্চুয়াল বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে যদি মাটিতে আঘাত করে, তবে সিমুলেশনটি তাৎক্ষণিক থমকে যায়। তবে স্ক্রিনে থাকা Restart অপশনের মাধ্যমে আবার একটি নিরাপদ উচ্চতা থেকে নতুন করে উড্ডয়ন শুরু করা যায়। গুগল জানিয়েছে, ফ্লাইটের সময় Controls যেন নিখুঁত থাকে, সেজন্য সাধারণ কিছু ম্যাপ শর্টকাট সাময়িকভাবে বন্ধ থাকে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের নিচের কিছু এলাকায় বা খুব নিচু উচ্চতায় উড়লে মাঝে মাঝে সামান্য ভিজ্যুয়াল ত্রুটি (Visual Glitch) দেখা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর