রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬


সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীর ৭ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলের দিকে বৈরী আবহাওযাকে উপেক্ষা করে এনায়েতপুর হাট চত্বরে লিয়াকত আলী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান মেম্বর। সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী শেখ।

প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ। এসময় এনায়েতপুর থানা কৃষকদের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, ইউপি সদস্য সোহেল মোল্লা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘ ১৮ বছর সভাপতির দায়িত্ব পালন করা লিয়াকত চেয়ারম্যানের জীবনি ছিলো বর্ণাঢ্য। দলের ক্রান্তিকালে সম্মুখসমরের এই মানুষটির মৃত্যুর পর এখন তেমন কেউ মনে রাখছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে আগামীতে দল লিয়াকত চেয়ারম্যানের পরিবারকে মূল্যায়ন করবে বলেও আশা প্রকাশ করেন।

পরে মরহুম লিয়াকত আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন ইকবাল হোসেন মাষ্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর