সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ
জামায়াতের ‘অপপ্রচার’ ও আওয়ামী লীগের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে রূপনগরে বিএনপির বিক্ষোভ মিছিল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ আটক ৬ রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি; টিকটকার গ্রেপ্তার কাজিপুরে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের  ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  খানসামায় ৩৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ, চারা ও সার বিতরণ ৫ দিনেও খোঁজ মেলেনি আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৫ দিনেও খোঁজ মেলেনি আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের মাধবের ঘাট এলাকায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ৫ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। টানা পাঁচ দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ যুবক মাজেদুল ইসলাম (২৩) উপজেলার আগ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিখোঁজের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আত্রাই নদীর মাধবের ঘাট এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে মাজেদুল নদীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এনে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও সোমবার সকাল পর্যন্ত তাঁর মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের বাবা আব্দুল মজিদ বলেন, “আমাদের একটাই আকুতি, দ্রুত সময়ের মধ্যে আমার ছেলেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। মৃত্যু হলেও আমরা যেন তাঁকে শেষ বারের মতো বিদায় জানাতে পারি।”

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, “প্রথম দিন থেকেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নদীতে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। রংপুর থেকে আসা অভিজ্ঞ ডুবুরি দলও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।”

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার না হওয়ায় শোকাহত পরিবারটির কষ্ট আরও বেড়েছে। উদ্ধার কার্যক্রমের গতি বাড়াতে নিখোঁজের দ্বিতীয় দিনেই ডুবুরি দল আনা হয়েছে। নদীতে বর্তমানে প্রচুর স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

তিনি আরো বলেন, বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নদী, পুকুর বা খোলা জায়গায় অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর