কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১৬
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ২৯ জুন, ২০২৬
শেয়ার করুন
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের চত্বরে আয়োজিত এ মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, সমবায় অফিসার খালেদুজ্জামান খান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,খাদ্য গুদাম কর্মকর্তা ওলিউর রহমান সহ উপসহকারী কর্মকর্তাবৃন্দ।
মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, কলা, জামসহ নানা প্রজাতির ফলের স্টল স্থান পায়। কৃষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় ফল চাষের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন। দেশীয় ফলের চাষ বৃদ্ধি ও ফলভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।