পাকিস্তানি বিনোদনভিত্তিক গসিপ পেজ ‘সাহের স্কুপ’ সম্প্রতি একটি ঝাপসা ছবি প্রকাশ করে দাবি করে- থাইল্যান্ডে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে আহাদ রেজা মির ও দানানির মোবিনকে।
ছবিটি স্পষ্ট না হলেও তা ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করছেন, ছবির দুই ব্যক্তি এই দুই জনপ্রিয় তারকাই। এর আগে ‘মিম সে মোহাব্বাত’ নাটকে আহাদ ও দানানিরের অনস্ক্রিন রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই থেকেই বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে আগ্রহ ছিল ভক্তদের। নতুন এই ছবি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
আহাদ রেজা মিরের ব্যক্তিগত জীবন নিয়েও এর আগে আলোচনা হয়েছে। ‘ইয়েকিন কা সাফার’ নাটকে অভিনয়ের পর সহশিল্পী সাজাল আলির সঙ্গে প্রেম, পরে বিয়ে এবং পরবর্তীতে বিচ্ছেদের ঘটনা ব্যাপক আলোচনায় ছিল।
তবে থাইল্যান্ডের ছবি ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত আহাদ রেজা মির কিংবা দানানির মোবিন- কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয়, আর সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা-কল্পনাও অব্যাহত রয়েছে।