বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
স্বরূপকাঠিতে ওজন বাড়াতে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, জরিমানা অর্থ লাখ নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড ইউরোপে কর্মসংস্থানে আনসার-ভিডিপির ৩০০ নারী সদস্য বাছাই শুরু আনসারের ৫২০ নারী ভিডিপি সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫০ পল্লবীতে ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ যুবক গ্রেফতার বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ব্যবসায়ী রাসেল দেওয়ানকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণার অভিযোগ কুমিল্লায় বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে একজনের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইউরোপে কর্মসংস্থানে আনসার-ভিডিপির ৩০০ নারী সদস্য বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬



ইউরোপে বৈধ ও নিরাপদ উপায়ে দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০০ নারী সদস্য বাছাই কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচিত সদস্যদের ইউরোপের দেশ মলদোভায় কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে।

বুধবার (৮ জুলাই) আনসার সদরদপ্তরে এ কার্যক্রমের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) শহর প্রতিরক্ষা দল (টিডিপি) থেকে সদস্যদের বাছাই করা হচ্ছে। প্রথম ধাপে ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের প্রাথমিকভাবে নির্বাচিত ১৩৯ জন নারী সদস্য এতে অংশ নেন।

আনসার কর্তৃপক্ষ জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ রাখতে পাঁচটি পৃথক বাছাই কমিটি গঠন করা হয়েছে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই ও মৌখিক পরীক্ষাসহ প্রতিটি ধাপে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

প্রার্থীরা নিজ নিজ স্মার্টফোন ব্যবহার করে গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে তাদের উচ্চতা, ওজনসহ শারীরিক যোগ্যতা যাচাই এবং পাঁচটি কমিটির সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের সামনে সাক্ষাৎকার নেওয়া হয়।

পরীক্ষার প্রতিটি ধাপের নম্বর বিশেষায়িত সফটওয়্যারে সংরক্ষণ করা হচ্ছে। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মেধাতালিকা প্রস্তুত করায় মানবীয় হস্তক্ষেপ বা কারচুপির সুযোগ থাকছে না।

প্রথম ধাপ শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মহানগর আনসার দক্ষিণ ও পশ্চিম জোনের আরও ১৬১ জন নারী সদস্য একই প্রক্রিয়ায় বাছাই পরীক্ষায় অংশ নেবেন।

আনসার সদরদপ্তর জানায়, চূড়ান্তভাবে নির্বাচিতদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে পেশাগত দক্ষতার পাশাপাশি ইউরোপের সমাজ-সংস্কৃতি, কর্মপরিবেশ ও ভাষাগত প্রস্তুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, যাতে তারা বিদেশে গিয়ে সফলভাবে কাজ করতে পারেন।

এই উদ্যোগ সফল হলে দালালনির্ভর ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের পরিবর্তে বৈধ, নিরাপদ ও মেধাভিত্তিক জনশক্তি রপ্তানির একটি নতুন মডেল তৈরি হবে। একই সঙ্গে নারীদের কর্মসংস্থান, রেমিট্যান্স বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর