শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬


ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে,মোহাম্মদপুরে ১৭ জন,আদাবরে ১২ জন, শেরেবাংলা নগরে ৭ জন,তেজগাঁও থানা ৭ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সায়েম মল্লিক (২৪),আব্দুর রহিম (১৯), নীরব (১৮),মো. তৌহিদ (৩০),মো. রানা ওরফে সোনা (২৪),মো. ছগির ওরফে শাকিল ওরফে গোরকা শাকিল (৫৪),মো. রাব্বী কালু (১৮), মো. নাজিম (৩৫),মো. তৌহিদুল ইসলাম তামিম (২২),মো. আল আমিন ওরফে দাবাবু (২৩),মো. মানিক (৩৫),মো. বাদল (২৬), মো. রবিউল ইসলাম হৃদয় (২৫),মো. সুলতান মৃধা (৩২),মো. ইমন (২৬),মো. দুলাল মিয়া (৩৫) ও মো. রাসেল (৩২)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাইদ সরদার ওরফে সাহিদ (২৪), আকাশ (২৩),মো. ফারুক ওরফে ওমর ফারুক (২৬),কর্ণেল (১৯),মো. মাইন উদ্দিন (২১),মো. সিফাত ওরফে হিটার (২২), মো. নাহিদুল (২৫),মো. মারুফ (২২),মো. সাগর (২২),রিয়াজ হোসেন (২২),মো. সজিব (২৪) ও সিদ্দিক (২০)।


শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০),মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯),মো. রায়হান (১৯),মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রুবেল (২০),রবিউল ওরফে হৃদয় (১৮),মহসিন (৩৫),মো. ইমন ওরফে মো. জীবন (২০),মো. জহিরুল (৩০),মো. মনিক (২০) ও মো. রকিব (২০)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-জিনিয়া (২৩),মো. শাকিল আহম্মদ খাঁন (৩০),মো. উজ্জল মিয়া) ৩১) ও মেহেদী হাসান আবির (বয়স উল্লেখ নাই)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-চন্দন (৩৫),মো. বকুল (৫০),জাহিদ হাসান (১৯),রহমত উল্লাহ (২২),মো. গোলাম কিবরিয়া (১৯),মো.সিয়াম-এ-নূরউৎস(২৭), মো. কামাল (৪৫),মাহবুবুর রহমান (৪১),
মো. কালাম মোল্লা (৫২) ও মো. ইয়াছিন আরফাত (২৩)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর