সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষার্থীর পাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মামলা খিলক্ষেতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার,মাইক্রোবাস জব্দ হুন্ডিতে ৯ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের অভিযোগ, মন্দির প্রতিষ্ঠাতা গ্রেফতার পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী নারী শিক্ষা অবৈতনিক ও তাদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খিলক্ষেতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার,মাইক্রোবাস জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬



রাজধানীর খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. কামাল মিয়া (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বপ্না (২২) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার খায়রুল ইসলাম (২২)।

সোমবার (১৩ জুলাই) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন এসব তথ্য জানান।

তিনি জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে মস্তুল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ঢাকা অভিমুখী একটি কালো রঙের টয়োটা টিআরএক্স মাইক্রোবাসকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটি আটক করে।

পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে মো. কামাল মিয়ার কাছ থেকে চার কেজি, স্বপ্নার কাছ থেকে চার কেজি এবং খায়রুল ইসলামের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা মাইক্রোবাস আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর