সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও গুলিসহ গ্রেফতার ৭ পল্লবীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন সিরাজগঞ্জে খেজুরের রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন কাজিপুরে বিএনপি নেতা বাবলুর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি শেরপুরের আরংশাইল সড়কে, ক্ষোভে কাচা রাস্তায় ধান রোপণ স্থানীয়দের বর্ষন ও তীব্রস্রোতে ভাঙ্গনে বিলীন হচ্ছে পদ্মার তীর, হুমকির মুখে, জমি ও গুরুত্বপূর্ন স্থাপনা কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩০ তাড়াশে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত মেহেদী হাসান মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৩ মাসেও উদ্ধার হয়নি পাখি, মেয়েকে ফিরে পেতে মায়ের আহাজারি

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার এক স্কুলছাত্রী তিন মাস ধরে নিখোঁজ থাকলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে ফিরে পাওয়ার আশায় থানা, আদালতসহ বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা না হওয়ায় অসহায় হয়ে পড়েছেন মা রাশেদা বেগম। মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।

জানা গেছে, সিংড়া পৌর এলাকার আতাহার হোসেনের স্কুলপড়ুয়া কন্যা পাখি খাতুনের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২৮ মার্চ পরিবারের অজান্তে দুজনই বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং পরিবারের সঙ্গেও তারা যোগাযোগ করেনি।

নিখোঁজের ঘটনায় পাখির পরিবার আইনি পদক্ষেপ নেয়। আদালতে মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। তবে তিন মাস পার হলেও এখনো পাখিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাখির মা রাশেদা বেগম বলেন, আমি আদালতে মামলা করেছি। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমার মেয়েকে উদ্ধার করা হয়নি। আমি প্রশাসনের কাছে দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমি এই থানায় দায়িত্ব নেওয়ার পর জানতে পারি, বাদী নাটোর আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে বিষয়টি পিবিআই তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর